
এবারের হ্যালোউইনে ভৌতিক সাজের চেয়ে তারকাদের ঝোঁক ছিল নস্টালজিয়ায়। তারকারা যেন ফিরে গেছেন ফ্যাশন ও পপসংস্কৃতির স্মরণীয় সব সময়ে। কেউ বেছে নিয়েছেন জনপ্রিয় সিনেমার আইকনিক চরিত্র, কেউ আবার ফুটিয়ে তুলেছেন সংগীত ও বিনোদনজগতের পরিচিত সব মুখের সাজ। জাহ্নবী কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধা জানানো ‘নাগিন’ লুক থেকে জেনিফার লোপেজের ‘বারবারেলা’ সাজ—সব মিলিয়ে তারকাদের হ্যালোউইন উদ্যাপনে ছিল নস্টালজিয়া, স্মৃতি আর সৃজনশীলতার ছোঁয়া।