• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

ফরিদপুরে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০: ৩১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে রাতের আঁধারে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের অন্তত ২৫ জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই সড়ক দিয়ে ভাঙ্গায় ফিরছিলেন। শোভাযাত্রাটি হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে অবস্থান নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেন এবং সড়কে থাকা চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। গুলির শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়িতে অবস্থান নেন। পরিস্থিতির অবনতি হলে স্থানীয় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান।

এদিকে নিহত রাজু মোল্লা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।

রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল নেতা-কর্মীদের নিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে রাজু মোল্লার লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় নিহতের পরিবারের সদস্যরা তার কাছে রাজু মোল্লা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সাংবাদিকদের বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাজু মোল্লা হত্যার বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না। রাজু মোল্লা তার অত্যন্ত কাছের ছোট ভাই ছিলেন উল্লেখ করে তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা করার ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী লিটন মিয়া জানান, রাতে হামিরদী ইউনিয়নের একটি এলাকায় হঠাৎ আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তারা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালান। এ সময় শতাধিক রাউন্ড গুলিবর্ষণ এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেক বাসিন্দা ঘরবাড়িতে অবস্থান নিতে বাধ্য হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!