• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪ ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২১: ৩০

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হচ্ছে। এটি আগামী শুক্রবার দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চার দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে বারবার ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এতে বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী শুক্রবার দেশের সাত বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ২১ নভেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমতে পারে এবং শেষের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্রবার থেকে সোমবার নাগাদ দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে চার দিন বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের অনুভূতি কম হবে। এরপর ২৫-২৬ নভেম্বর থেকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!