• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

দুধ বানাতে গিয়ে বিস্ফোরণ: প্রাণ গেল ৪ মাসের শিশুর, মা-বাবা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক / ৫৫০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা-বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (০৩ আগস্ট) ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুটির মা। আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগুনে শিশু রায়হান মারা গেছে। শিশুটির বাবা রিপন মিয়া ও মা হাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!