• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

চোর আখ্যা দিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা, বাকি দুজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক / ৫৭৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে রিহান উদ্দিন মহিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে তার দুই বন্ধু মানিক ও রাহাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ এলাকায় অবস্থানকালে প্রতিপক্ষের একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে পরে হামলাকারীরা নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, চুরির সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে কেবল সন্দেহের বশে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

আহতদের পরিবার অভিযোগ করেছেন, তিন কিশোর কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিনা কারণে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!