• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline

গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বলিউড অভিনেত্রী অর্চনা পুরান সিং ও অভিনেতা পারমিত শেঠির ছোট ছেলে আয়ুষ্মান শেঠি বাগ্‌দান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে। ইতালির ক্যাপ্রিতে ছুটি কাটাতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর খবরটি আলোচনায় এসেছে।

ক্যাপ্রির নীল জলরাশি আর খাড়া পাহাড়ের মনোরম পটভূমিতে আয়ুষ্মানকে এক হাঁটু গেড়ে বসে আংটির বাক্স হাতে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায়। সমীক্ষার মুখে তখন হাসি। বাগ্‌দানের পর দুজনের আনন্দঘন মুহূর্তগুলোও ছবিতে ধরা পড়েছে।
ইতালির বিখ্যাত ব্লু গ্রোটো গুহাতেও সময় কাটিয়েছেন এই যুগল। গুহার উজ্জ্বল নীল পানির মধ্যে কাঠের নৌকায় বসে হাসিমুখে ছবি তুলেছেন তাঁরা। আরেকটি ছবিতে নৌকার সামনের দিকে বসে দুজনকে চুম্বন করতে দেখা যায়। অন্য একটি ছবিতে সমীক্ষা নিজের হাতে পরা হীরার আংটি দেখিয়েছেন। আংটিটিতে রয়েছে পান্নার মতো আকৃতির কাটা হীরা, সঙ্গে হলুদ সোনার নকশা করা ব্যান্ড।

.

ছবিগুলোর ক্যাপশনে আয়ুষ্মান ও সমীক্ষা লিখেছেন, পৃথিবীর সব জায়গা আর সম্ভাব্য সব জীবনের মধ্যে তাঁরা একে অপরকে খুঁজে পেয়েছেন। প্রতিবারই তাঁরা একে অপরকে বেছে নেবেন। একসঙ্গে কাটাতে চান জীবনের প্রতিটি অধ্যায়।

কে এই আয়ুষ্মান, কে সমীক্ষা
আয়ুষ্মান শেঠি অভিনেতা অর্চনা পুরান সিং ও পারমিত শেঠির ছোট ছেলে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন তিনি। সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের পাশাপাশি সমীক্ষার সঙ্গে সম্পর্কের গল্পও তুলে ধরেন। মা-বাবা ও বড় ভাই আর্যমান শেঠির সঙ্গে পারিবারিক ভিডিওতেও দেখা যায় তাঁকে।

.

সমীক্ষা শেঠি মুম্বাইয়ের যোগব্যায়াম প্রশিক্ষক ও মানসিক সুস্থতাবিষয়ক প্রশিক্ষক। আইন বিষয়ে পড়াশোনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে যোগব্যায়াম ও সুস্থ জীবনযাপন নিয়ে নিয়মিত কনটেন্ট প্রকাশ করেন তিনি।
একসময় অভিনেত্রী যোগিতা বিহানির মাধ্যমে আয়ুষ্মান ও সমীক্ষার পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। নিজেদের সম্পর্কের নানা ঘটনা নিয়ে ভিডিওতে কথা বলেছেন তাঁরা।

বড় ভাইয়েরও বাগ্‌দান হয়েছে
আয়ুষ্মানের বাগ্‌দানের আগে ২০২৫ সালের আগস্টে বাগ্‌দান সেরেছিলেন তাঁর বড় ভাই আর্যমান শেঠি ও অভিনেত্রী যোগিতা বিহানি। নতুন বাড়ি দেখতে গিয়ে যোগিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর্যমান। তিনি গায়ক, গীতিকার ও ইউটিউবার হিসেবেও পরিচিত।

.৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে.

পরে অর্চনা পুরান সিং হবু পুত্রবধূ যোগিতাকে নিজের মায়ের কাছ থেকে পাওয়া একটি পারিবারিক আংটি উপহার দেন। পারমিত শেঠিকে বিয়ের সময় আংটিটি অর্চনাকে দিয়েছিলেন তাঁর মা। এভাবেই পরিবারের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা আংটিটি নতুন সম্পর্কের স্মারক হয়ে ওঠে।

যোগিতা বিহানি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায়ও দেখা গেছে তাঁকে। আর্যমান ও যোগিতাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্ক ও একসঙ্গে কাটানো সময়ের নানা ঝলক ভাগ করে নেন।

এনডিটিভি অবলম্বনে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!