• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে ভারত

সকালের রিপোর্ট ডেস্ক / ৪৮৯ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পাহালগামে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। যাদের সবাই ছিলেন পর্যটক। পর্যটকদের পাশাপাশি স্থানীয় এক মুসলিম যুবকও প্রাণ হারিয়েছেন। যিনি সেখানে বেড়াতে যাওয়া মেহমানদের ঘোড়ায় চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।

পাহালগামের বৈসারান তৃণভূমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে হামলাস্থলে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে। বুধবার (২৩ এপ্রিল) তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথের মাঝে তাদের আটকে দেওয়া হয়। তিনি জানান, তারা এ মুহূর্তে ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

সেখানে নিরাপত্তারক্ষীরা নিরাপত্তা বেষ্টনি পার হয়ে কোনো সাংবাদিককে পাহালগামে যেতে দিচ্ছেন না। যদিও বেসামরিক মানুষের চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হয়নি।

এই সাংবাদিক জানান, ঘটনাস্থলের কাছে যেতে না দেওয়ায় আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেও তারা যেতে পারেননি।

তবে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে কিছু সাংবাদিক গতকাল রাতে সেখানে চলে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, কাশ্মির সংঘাতপ্রবণ এলাকা হওয়ায় সেখানে সাংবাদিকতা করা আগে থেকেই কঠিন ছিল। এরপর পাঁচ বছর আগে যখন ভারতের জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় তখন সাংবাদিকতা আরও কঠিন হয়ে পড়ে। এ মুহূর্তে সেখান থেকে স্বাধীন সাংবাদিকতা করা বেশ কঠিন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!