• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

এইচএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধায় শিক্ষার্থীর আত্মহত্যা

রাসেল আহমেদ / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য (ফেল) করায় গাইবান্ধার সদর উপজেলায় আব্দুল্লাহ আল নোমান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের মো. জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে। নোমান সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজের (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফলাফল দেখে নোমান। ফলাফলে পর্দাথ বিজ্ঞানের এক বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পারে। এরপরই বাড়িতে এসে একটি ফাঁকা ঘরে গলায় ফাঁস দেয় নোমান। ঘটনার সময় নোমানের মা কিস্তি দিতে বাড়ির বাইরে যায়। এসময় তার বাবাও বাড়িতে ছিলেন না। 

কিছুক্ষণ পরে বাবা ও মা বাড়িতে এসে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় নোমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী নোমান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। সুরতহাল তৈরির পর যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!