• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

৫ ঘণ্টার জিম্মি দশা: বিমানে অসহনীয় ভোগান্তির শিকার ১৮২ যাত্রী

এলেন বিশ্বাস / ৭২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয়েছে ১৮২ জন যাত্রীকে। এ সময় চরম ভোগান্তির শিকার হয়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা। একই সঙ্গে খাবার না দেওয়া এবং এয়ারলাইন্স কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী যাত্রীরা।

 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১১ জুলাই রাত ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে ফিটস এয়ারের (৮ডি ০৯১২) ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে উড্ডয়নের আগে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি শনাক্ত করলে ফ্লাইটটি স্থগিত করা হয়। দীর্ঘ অপেক্ষার পর ত্রুটি মেরামত শেষে সকাল ৭টা ৫০ মিনিটে বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, রাত ২টা ৪৫ মিনিট থেকে সকাল পর্যন্ত তাদের বিমানের ভেতরেই আটকে রাখা হয়। দীর্ঘ এই সময়ে তাদের কোনো ধরনের খাবার বা প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি। এ সময় কয়েকজন যাত্রী ফ্লাইট থেকে নেমে যেতে চাইলে এয়ারলাইন্স কর্মীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

এ বিষয়ে ফিটস এয়ারের মুখপাত্র রানা জানান, ফ্লাইটের বিলম্বের জন্য শুধুমাত্র কারিগরি ত্রুটি দায়ী নয়; রানওয়ে সংস্কার, বৈরী আবহাওয়া এবং বিমানবন্দরের পরিচালনাগত সীমাবদ্ধতাও এর নেপথ্যে রয়েছে। তবে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

 

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, কারিগরি ত্রুটির কারণেই মূলত উড্ডয়ন বিলম্বিত হয়। তিনি দাবি করেন, সকাল ৬টার দিকে যাত্রীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছিল। তবে এয়ারলাইন্স কর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

 

 

এলেন বিশ্বাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!