• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০: ৩৫

সৌদি আরবের শুআইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনের সাদা ও মোখা বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলা এবং আজ এর আগে হোদেইদা বন্দরে হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে।

ইয়াহইয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, হোদেইদা বন্দর কিংবা বিদ্যুৎকেন্দ্রে যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। এর জবাবে সৌদি আরবের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে হুতিদের এসব হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে আজ ৮৫৪ বারের বেশি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি সশস্ত্র বাহিনী। এসব হামলায় হুতিদের ১৯৩ জন যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছেন বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

আল-নুজাইলি জানান, ইয়েমেনের আল-জাওফ ও মারিব রণাঙ্গনে হুতিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। পাশাপাশি তাইজ ও দক্ষিণ ইয়েমেনে হুতিদের হামলার জবাবও দেওয়া হচ্ছে।

এদিকে সংঘাতের মধ্যে বিমান হামলার মাত্রা আরও বেড়েছে। আল-নুজাইলি বলেন, সৌদি আরবের সমর্থনপুষ্ট জোট হোদেইদা বন্দর ও রাজধানী সানায় হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে এসব হামলা ও হতাহতের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!