• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ১৫৫ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২০ মে) দুপুরে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

 

এরআগে, বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সালাউদ্দিন মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষিপুর মাতব্বর বাড়ির হাসেম মাতব্বরের ছেলে।

এবিষয়ে ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার সংগীয় দল। সেখানে তারা রাত পৌনে ৯টার দিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!