• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে তরুণ শক্তির প্রতীক শিমুল আহমেদ বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক ময়মনসিংহে নিহত সেলুনমালিকের গলা-বুক-পিঠে ১০ ছুরিকাঘাত, একজন গ্রেপ্তার ‘আকাশমণি’ থেকে বিদ্যুৎ বিপর্যয়ের সূত্রপাত কি না, খতিয়ে দেখছে কমিটি

শাহরুখ আগুন আর গোলাপ নিয়ে হাজির

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক পরিচয় অটুট। নতুন ছবি ‘কিং’-এর পোস্টারে হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন বলিউডের এই সুপারস্টার। তবে তাঁর ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’
তাঁর এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ ছবির শিরোনামসংগীতের কথা। পুরোনো সেই স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেতা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।

.

‘খুনি নই, প্রেমিক’
‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে অ্যাকশনধর্মী এক আবহে। আগুনের মধ্য দিয়ে হেঁটে আসছেন তিনি, হাতে বন্দুক, মুখে গোলাপ। তাঁর চোখে–মুখে তীব্র অভিব্যক্তি। একদিকে অ্যাকশন হিরোর রুক্ষ চেহারা, অন্যদিকে ঠোঁটে গোলাপ—দুইয়ের মিশেলে পোস্টারটি তৈরি করেছে আলাদা আকর্ষণ।

পোস্টারের সঙ্গে শাহরুখের লেখা সংলাপটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের পুরোনো এক পরিচয়ও ফিরিয়ে এনেছে। রোমান্টিক নায়ক হিসেবে কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো ছবিতে প্রেমিক শাহরুখের যে পরিচয় তৈরি হয়েছিল, নতুন পোস্টারেও যেন তারই প্রতিধ্বনি।

.

জন্মদিনে ঘোষণা, বড়দিনে মুক্তি
২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুলের শাহরুখকে দেখা যায় অ্যাকশন হিরোর সাজে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’
চলতি বছরের জানুয়ারিতে ছবিটির মুক্তির তারিখ জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটি সামনে রেখে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে ধাপে ধাপে প্রচারসামগ্রী প্রকাশ করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কএসআরকে’ পর্বেও ছবিটির ট্রেলার নিয়ে কথা বলেছেন শাহরুখ। এক ভক্ত ট্রেলার প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হচ্ছে না। বরং ছবিটি ভালোভাবে তৈরি করতেই সময় নিচ্ছে পুরো দল।

শাহরুখের কথায়, ‘এবার ছবিটাই দেখুন! আপনাদের অপেক্ষায় রাখছি না, ভালো একটা ছবি বানাচ্ছি, যাতে মন ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’

.শাহরুখ–কাজলকে দিয়ে শুরু, ২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’.

বাবা-মেয়ের প্রথম ছবি
‘কিং’-এর আরেকটি বড় আকর্ষণ শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায় বাবার সঙ্গে তাঁকে দেখার অপেক্ষায় দর্শকেরা।
এ ছাড়া ‘পাঠান’ ছবির পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। ফলে নতুন ছবিতে এই পরিচালক-অভিনেতা জুটির কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও বেশি।
ছবির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে নতুন পোস্টারে অ্যাকশন আর রোমান্টিকতার মিশেল দেখে ‘কিং’ নিয়ে কৌতূহল বেড়েছে।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!