• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

শাহজালালে অবৈধভাবে আনা ১১৭ মোবাইল জব্দ

এলেন বিশ্বাস / ২২৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ১১৭টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টম হাউস ঢাকা।

শনিবার (২৮ জুন) শুল্ক ইনচার্জ, কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম এবং গোয়েন্দা কর্মকর্তাদের যৌথ অভিযানে দুটি আন্তর্জাতিক ফ্লাইট থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিন কাস্টম হাউজ ঢাকা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিএস-৩২৬ ফ্লাইটে করে পাঁচজন চীনা নাগরিক ঢাকায় পৌঁছালে, তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তল্লাশি করা হয়। পরে তাদের ব্যাগেজ স্ক্যান করে দেখা যায়, ভেতরে মোট ৯৮টি মোবাইল ফোন রয়েছে, যা তারা অবৈধভাবে বহন করছিল।

অন্যদিকে, বাংলাদেশ বিমানের বিজি-৩৬৭ ফ্লাইটে আসা তিনজন বাংলাদেশি যাত্রীর লাগেজ স্ক্যান করে আরও ১৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস এর ডেপুটি কমিশনার মো. বিল্লাল হোসনে বলেন, দুটি ফ্লাইট মিলিয়ে মোট ১১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়, যা চোরাচালান সন্দেহে কাস্টম কর্তৃপক্ষ আটক করে। জব্দ করা মোবাইল ফোনগুলোর বিষয়ে বর্তমানে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!