• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গণহ/ত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত লালবাগে প্লাস্টিকের গোডাউনে আ/গু/ন, আহত ২ ফায়ার ফাইটার শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার প্রোটিয়া পেসারদের তোপে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস শ্রমিকদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’ জুলাইযোদ্ধা খু/ন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর মা/দ/ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আ/গু/ন, আহত ২ ফায়ার ফাইটার

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২২: ৩১

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফায়ার ফাইটাররা হলেন জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

লালবাগ ফায়ার স্টেশনের লিডার এনামুল হক জানান, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর কাজ করার সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, আহত ফায়ার সার্ভিস কর্মীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!