• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩ রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে সরকারের পতন হবে: আল মামুন গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি গোপালগঞ্জে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩: ২০

রাজধানীর রমনা ও তেজগাঁওয়ের কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) স্পেশাল সাপোর্ট গ্রুপ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন মোবাইল ছিনতাইকারী এবং আটজন মাদকসহ আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে এসআরইউ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহীম (৩২), মিঠু মোল্লা (৩০), মো. আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল (৩৩), মো. মনির ইসলাম (১৯), রাকিব (১৭), রাশেদুল (২৫), মো. ইমরান (২১), মো. নিহাদ (১৯) ও মো. ইব্রাহিম (৩০)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে পাঁচ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ, তিনটি ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ১৫ হাজার ৯৯৫ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!