• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২২: ৪৬

মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে পেশাগত দক্ষতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব ও ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক এবং দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপাচার্য। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!