• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর তুরাগ এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

এলেন বিশ্বাস / ২১১ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে গভীর রাতে পুলিশের ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলিগুলো উদ্ধার করে উত্তরা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তারা।

আজ উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেল, ১৮টি শর্ট গানের কার্তুজ এবং ২টি ৭.৬২ মি. মি বল এ্যামো উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে রাইফেল ও গুলিগুলো পুলিশের। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।’

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আর্মি ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!