• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

রাজধানীর উত্তরায় ‘মব সৃষ্টি করে’ হোটেল দখলের চেষ্টা, আটক ৯

এলেন বিশ্বাস / ৪১২ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় ‘মব সৃষ্টি করে’ হোটেল মিলিনা নামের একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা করার অভিযোগে ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।

আজ রোববার র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শফিক মোল্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে শনিবার দুপুরে হোটেল মিলিনার মালিক আনোয়ার হোসেনের সঙ্গে পূর্বের ব্যবসায়িক সূত্র ধরে ‘মব সৃষ্টির’ চেষ্টা করা হয়। ১০টি মোটরসাইকেলে করে কমপক্ষে ২৪ জন জোরপূর্বক হোটেলটি দখল করতে যান।

 

তখন দূর থেকে এই ঘটনার বেশ কিছু ছবি তোলেন র‌্যাব-১–এর একজন গোয়েন্দা সদস্য। এর ফলে ‘মব সৃষ্টিকারীরা’ র‌্যাব সদস্যদের ঘেরাও করেন। ছবি তুলতে বাধা দেন। এ ঘটনার পর র‌্যাব-১ এবং উত্তরা পূর্ব থানা–পুলিশের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘মব’ নিয়ন্ত্রণ করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়া ও ‘মব সৃষ্টির’ অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব। আটক হওয়া ব্যক্তিরা  হলেন সাজ্জাদ হোসেন (২৮), শফিক মোল্লা (৩০), আরিফুল ইসলাম (৩০), তন্ময় হোসেন (২৭), রবিউল ইসলাম (২৫), আনোয়ার হোসেন (২৭), সাইফুল ইসলাম (২৭), জালাল খান (৩০) এবং মো. আমির (২১)।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!