• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

সকালের রিপোর্ট ডেস্ক / ২১৮ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির কাদের শিকদার নামে এনসিপির এক সংগঠক আহত হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালে যে স্থানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আজকে ঠিক সেখানেই আবার হামলার শিকার হলাম। হামলার পর আমি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ি।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জলদী এলাকায় এ হামলা হয় বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়। আহত তানভির শিকদার বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের বাসিন্দা।

এদিকে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার অভিযোগ তুলে বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় এসে আমাদের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে তানভির কাদের শিকদারকে মারধর করা হয়।

আহত তানভির শিকদার বলেন, শনিবার সকাল থেকেই আমরা পদযাত্রা উপলক্ষ্যে প্রচারণায় ছিলাম। রাতে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমি এনসিপির কর্মী। এরপর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!