• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহপরিচারিকাকে দলবদ্ধ ধর্ষণ ‎বিএসপিএ অ্যাওয়ার্ডে প্রথম আলোর ৫ পুরস্কার

মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উদ্‌যাপনকে অর্থবহ ও ভালোবাসাময় করে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঢাকার সাভারের আশুলিয়ার দত্তপাড়ার একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা। ২৩ অক্টোবর তাদের হাতে খাতা, কলম, পেনসিলসহ লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।

কেবল উপহারসামগ্রী বিতরণেই আয়োজন সীমাবদ্ধ ছিল না; শিক্ষার্থীরা যেন আনন্দময় একটি দিন কাটাতে পারে, সে জন্য তাদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিময় কিছু মুহূর্ত ভাগাভাগি করে নেন বন্ধুসভার সদস্যরা।

.

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জিসান শান্তসহ অন্য সদস্যরা। ডালিয়া সৈকত বলেন, ‘প্রথম আলো ও বন্ধুসভার ২৮ বছরের এই পথচলায় সব সময়ই ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ড প্রাধান্য পেয়ে এসেছে। আমাদের আসল আনন্দ লুকিয়ে আছে এই শিশুদের হাসিতে। ওদের শিক্ষাজীবনকে কিছুটা সহজ করতে পেরে আমরা আনন্দিত।’

ইস্টার্ন বন্ধুসভার এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা জানায়, শিক্ষার্থীদের জন্য এ ধরনের সমর্থন ও উৎসাহ তাদের ভবিষ্যৎ পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!