• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সিসিইউতে

সকালের রিপোর্ট ডেস্ক / ৫৩৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছেন।

তারা রাজধানীর উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির সন্তান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে যুদ্ধবিমানটি আছড়ে পড়লে তারা আহত হন। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত

সারিনা ও সাইবার বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের পাই। দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই।’

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!