• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’ জুলাইযোদ্ধা খু/ন: অপরাধী যেই হোক, ছাড় নেই—এমপি বাবর মা/দ/ক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীতে শুদ্ধি অভিযান চান জয়নুল করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ গুম-খু/নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২০: ২০

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালে দায়ের করা একটি ফৌজদারি মানহানির মামলায় সোমবার এ আদেশ দেওয়া হয়।

বিকাশ পান্ডে ওরফে বিকাশ সাংকৃত্যায়নের করা ওই মামলার শুনানি শেষে দিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আনাম রইস খান এ পরোয়ানা জারি করেন।

বিকাশ পান্ডে ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের একটি ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, ধ্রুব রাঠি ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামের একটি ভিডিওতে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এর আগে ধ্রুব রাঠির বিরুদ্ধে আদালত সমন এবং দুটি জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তবে আদালতে তার উপস্থিতি নিশ্চিত করা এবং পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়ায় এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২০২৬ সালের ৩ ডিসেম্বর।

জার্মানিতে বসবাসরত ধ্রুব রাঠি গত অক্টোবর মাসে ভারতে আসেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে দলটির একটি কর্মসূচিতেও যোগ দেন তিনি।

এরপর ১০ অক্টোবর দিল্লিতে দলটির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির আগে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। ওই কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানোর পরিকল্পনা ছিল দলটির।

গুরুগ্রাম পুলিশের সূত্রের বরাতে জানা যায়, ১১ অক্টোবর রাত ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ধ্রুব রাঠি দাবি করেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল।

ভিডিওতে তিনি বলেন, ১০ অক্টোবর সকাল ৭টার দিকে প্রায় ২০ জন সাদা পোশাকের ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করেন। ওই সময় তিনি ঘুমিয়ে ছিলেন। পরিচয় জানতে চাওয়ার আগেই তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়।

ধ্রুব রাঠির অভিযোগ, তাকে বিভিন্ন থানায় নেওয়া হয়েছিল। প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তার সঙ্গে আইনজীবীর যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি ফোন ব্যবহারের সুযোগও দেওয়া হয়নি। বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার শরীরে আঘাত লেগেছিল বলেও দাবি করেন তিনি।

ভিডিও বার্তায় নিজের ভারতীয় পাসপোর্ট দেখিয়ে নাগরিকত্ব নিয়ে ওঠা বিভিন্ন দাবির জবাব দেন ধ্রুব রাঠি। তিনি বলেন, ‘এই যে আমার পাসপোর্ট। আমি ভারতীয় নাগরিক ছিলাম, আছি এবং থাকব।’

আন্দোলনে অংশ নেওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন সাধারণ ভারতীয় নাগরিকের মতো তারও প্রতিবাদ করার অধিকার রয়েছে।

বিদেশি পাসপোর্টধারী হওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করেন এই ইউটিউবার। তার ভাষ্য, আন্দোলনে অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করতে এবং আটকের ঘটনাকে বৈধতা দিতে তার জাতীয়তা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

ধ্রুব রাঠি আরো বলেন, তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও দেশের স্বার্থে তিনি নিজের বক্তব্য তুলে ধরে যাবেন।

এদিকে গুরুগ্রাম পুলিশের সূত্র জানিয়েছিল, নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আবারও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!