• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২ উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত জামায়াতকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোহনগঞ্জ পৌর শহরে দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ২০ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠেছে। এসময় ব্যাসায়ী সবুজ মিয়া (৬০) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুল্লাহ আল সোহানকে (২৮) গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা-পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ‘পিংকী সাইকেল স্টোরো সোহান ও তার সহযোগীরা সবুজ মিয়ার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে তার নাক কেটে গুরুতর জখম হয়। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার রাতেই আহতের ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রবীণ ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলার পরপরই রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আবদুল্লাহ আল সোহানকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে এর আগেও থানায় ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ ১৫টি মামলা রয়েছে।এমই

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!