• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

পায়ে সিজদা করতে হবে বলা বিএনপির সেই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম টাইগার যে বক্তব্য দিয়েছেন, তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোন পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার বিএনপি নেতা রেজাউল করিম।

তার বক্তব্যের এক পর্যায়ে দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন, ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তার শাস্তির দাবি করে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই দলীয় হাই কমান্ডের সাথে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!