• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন

নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামসংলগ্ন নোম মার্কেটের বিপরীতে আলিফ গ্যারেজে এ ঘটনা ঘটে।

.ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু.

পুলিশ ও গ্যারেজ মালিক সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের বাসটিতে আগুন লাগে। পরে গ্যারেজের কর্মচারী সানিসহ সেখানে থাকা লোকজন ১০ থেকে ১২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ১৫–২০টি আসন পুড়ে যায়।

.

বাসে আগুন লাগার বিষয়টি তাঁরা শুনেছেন। কয়েক মাস আগেও একই পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার

.

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়নি। নিজেদের অভ্যন্তরীণ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

.

তবে আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, বাসে আগুন লাগার বিষয়টি তাঁরা শুনেছেন। কয়েক মাস আগেও একই পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!