• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি বাংলাদেশের আকাশে দেখা যাবে টাওরিড উল্কাবৃষ্টি ও গ্রহের মেলা, কবে ও কখন যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে?

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ভোর চারটা। উপকূল অঞ্চলের স্কুলশিক্ষক রফিক (ছদ্মনাম) রেডিওতে কান পেতে আছেন। ঘূর্ণিঝড় আসছে, কিন্তু কোথায় আঘাত করবে, কতটা শক্তিতে? এই উত্তর পেতে একেকটা ঘণ্টার দেরি মানে একেকটা জীবনের ঝুঁকি।

এখানেই এগিয়ে আসছে এআই আবহাওয়া মডেল। ২০২৬ সালের আগস্টে গুগল ডিপমাইন্ড জানাল, তাদের ওয়েদারনেক্সট মডেল ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা ও বাতাসের কাঠামো পূর্বাভাসে অত্যাধুনিক নির্ভুলতা দেখিয়েছে। মডেলটি প্রায় পাঁচ হাজার ঐতিহাসিক ঝড়ের তথ্য থেকে ‘শিখেছে’। একটা মাত্র উত্তর না দিয়ে সে বহু সম্ভাব্য চিত্র বা পূর্বাভাসের গুচ্ছ (ইনসেম্বল) তৈরি করে, যাতে অনিশ্চয়তাটাও বোঝা যায়। আবহাওয়াবিদেরা তা সহায়ক তথ্য হিসেবে কাজে লাগান। গুগল নিজেও বলছে, সরকারি পূর্বাভাস ও সতর্কবার্তার জন্য স্থানীয় আবহাওয়া সংস্থার দিকেই ভরসা করতে হবে। বঙ্গোপসাগরের উপকূলের দেশ হিসেবে আমাদের জন্য এই খবর আশা জাগায়।

.

তবে ঝুঁকি কিছুটা আছে। এআই শেখে অতীত থেকে। তাই বিরল বা অচেনা ধরনের ঝড়ের ক্ষেত্রে তথ্য দিতে সে দুর্বল হতেও পারে। আবার ভুয়া এআই পূর্বাভাস ছড়িয়ে আতঙ্ক তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই মনে রাখুন, ১. সরকারি আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনার সতর্কসংকেতই চূড়ান্ত, সেটা সময়মতো বা ঠিকমতো মানুন। 

.

২. অজানা সূত্রের ভাইরাল ‘ঝড়ের ছবি’ শেয়ার করার আগে একবার যাচাই করুন। ‘আমি সবার আগে শেয়ার দেব’ এই দৌড়ে না গিয়ে বরং আগে যাচাই করুন, পরে শেয়ার করুন। যন্ত্র বনাম আবহাওয়াবিদ নয়, বরং প্রস্তুতিটা জোরদার করতে দুজনের সম্মিলিত প্রচেষ্টাই এখন দরকার।

● লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!