• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

ধর্ষণের শিকার শিশুর বাবাকে মারতে যাওয়া সেই চিকিৎসক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে কুরুচিপূর্ণ বক্তব্য ও অশালীন আচরণের ভিডিও ভাইরালের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল ও অপমানজনক কথা এবং দুর্ব্যবহারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। সেইসঙ্গে বিধিমালার ১২(১) অনুযায়ী আদেশ জারির তারিখ থেকেই এ বরখাস্ত কার্যকর হবে। তবে বরখাস্তকালীন নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

 

 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. আবুল কাশেমের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, ধর্ষণের শিকার এক শিশুর বাবাসহ স্বজনদের সঙ্গে তিনি অশালীন ও হুমকিমূলক ভাষায় কথা বলছেন এবং কটূক্তি করছেন। এ ঘটনার পর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানায়। তারা কঠোর শাস্তি দাবি করে মন্তব্য করেন, এ ধরনের আচরণ চিকিৎসক সমাজের জন্য কলঙ্কজনক।

সুশীল সমাজের প্রতিনিধি আজহারুল ইসলাম জুয়েল বলেন, একজন চিকিৎসকের মূল দায়িত্ব হলো রোগীর সেবা করা। কিন্তু তার ব্যবহৃত ভাষা ও আচরণ সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। একজন ডাক্তারের জন্য ধৈর্য বড় একটি গুণ। তাই এমন অশোভন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!