• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ২০৫ জন।

.

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৭৭ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

.

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে। এ বিভাগে চলতি বছর ৫২ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫ জন এবং খুলনা বিভাগে ১৯ হাজার ৮২১ জন। বরিশাল বিভাগে এ সংখ্যা ১৬ হাজার ২৪৬, রাজশাহী বিভাগে ৯ হাজার ৮৭৫, ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৯৫৫, রংপুর বিভাগে ৪ হাজার ৫০৭ এবং সিলেট বিভাগে ৮১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ঢাকা মহানগরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৯৫।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!