• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১: ১৩

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। বুধবার সকালে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া ১০তলা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক অবরোধে করে। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে বাগানবাড়ির তুসুকা, মাসকো, মন্ডল গার্মেন্টস, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া ১০তলা এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। মহাসড়ক অবরোধকালে তাদেরকে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড চার্জ (নিক্ষেপ) করে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!