• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউক্রেনের হামলার পাল্টা জবাব অনিবার্য: পুতিন ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ দুইবার পিছিয়েও নাপোলির সঙ্গে ড্র করল ম্যানসিটি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা ছোট পর্দায় বাংলাদেশের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০: ৪৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক তিনজনকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা নেয় চক্রটি। চক্রের মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানান, দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং লিখিত অভিযোগ নেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো আট থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!