• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ৬৩২ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, একটি গোষ্ঠী আমাদের নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। আমাদের নেতাকর্মী যারা আছেন তারা মুখে মুখে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত; কিন্তু আপনারাই করেন চাঁদাবাজি। এগুলো আমরা বরদাশ্‌ত করবো না।

সোমবার বিকেল ৫টায় ময়মনসিংহের টাউন হল মোড়ে শহীদ মিনার চত্বরে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের লক্ষ লক্ষ কর্মী দরকার নাই। চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপিতে হবে না। যারা সবসময় এসেছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতাকর্মী রয়েছে, এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। এদের আপনারা প্রশ্রয় দেবেন না। এরা বিভিন্ন জায়গায় গিয়ে নেতা এবং প্রশাসনের সঙ্গে সেলফি তুলে ব্যবসা করে। এদের প্রতিহত করবেন। আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিয়ন এবং থানা লেভেলে প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন। সবাইকে গিয়ে বুঝাবেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন। আপনারা নিজের টাকায় প্রোগ্রাম করেছেন। আমাদের দল থেকে কোনোরূপ সহযোগিতা করা হয়নি। সামনে রাজনীতি করতে হলে নিজেদের পকেটের টাকা খরচ করে জনগণকে বুঝাতে হবে। এই দেশ শতগুণে আপনাদের অবদানকে ফিরিয়ে দেবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবাইকে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাবেন।

বিস্তারিত আসছে……

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!