• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত ইমরান খানের শেষ ভরসা হয়ে উঠলেন ‘মাওলানা ডিজেল’ গাছপালা কীভাবে এত দক্ষভাবে সূর্যের আলো থেকে খাবার তৈরি করে

ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করে নিকলী থানা–পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা আজ সোমবার মামলা করলে তাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

.

ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

মো. ইশতিয়াক আহম্মেদ, ওসি, নিকলী থানা

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তাঁর মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়লে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া (৬০) শিশুটির মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে নিজের ঘরে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন ওই ব্যক্তি।

এ সময় শিশুটির ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আঙুর মিয়াকে ধরে ফেলেন। খবর পেয়ে নিকলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

.

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!