• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি সিলেটের ১০ চায়ের টঙে ১০ হাজার কাগজের কাপ দিল বন্ধুসভা ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা পূজার ‘দাওয়াতে’ গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাসহ ৭ জন রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য ১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার মাদক ছাড়াতে বিদেশে-নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা, শেষে ছেলের লাঠির আঘাতেই নিহত

হাল ফ্যাশন ও এনেক্স গাঁটছড়া: ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল উদ্যোগে নতুন সম্ভাবনা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে সৃজনশীল উদ্যোগের পরিসর বাড়াতে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস লিমিটেড। ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ, আরও বেশি পাঠক ও দর্শকের সঙ্গে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে দুই প্রতিষ্ঠানের। সময়ের সঙ্গে মানুষের রুচি, আগ্রহ ও জীবনযাপনে যে পরিবর্তন আসছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে নতুন নতুন উদ্যোগ ও কনটেন্ট।

ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও গাছপালা পরিচর্যার মতো বিষয়ও থাকবে এই বিস্তৃত উদ্যোগের আওতায়। লক্ষ্য সমসাময়িক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তথ্যবহুল ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে পাঠক ও দর্শকের সামনে নতুন ভাবনা তুলে ধরা।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন ধারণা, সৃজনশীলতা এবং কাজের সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কাজের পরিসর বাড়াতেও গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবে দুই পক্ষ। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বাড়ানো, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়টিও থাকবে এই উদ্যোগে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, “মানুষের জীবনাচরণ বদলাচ্ছে। এই বদলে যাওয়া জীবনে এই সময়ের মানুষের মনের চাহিদা ও আন্তর্জাতিক বিষয়গুলো এখন জাতীয় বিষয় হয়ে উঠছে। আগে যে জিনিস আসতে দশ বছর লাগত, সেটা এখন এক সময়ে চলে আসে। আমাদের জীবনে অনেক বদল আসছে। হাল ফ্যাশন আমরা শুরু করেছিলাম চটজলদি আধুনিক জীবনযাত্রার সঙ্গে মানুষের যেসব চাহিদা তৈরি হয় এবং যা কিছু ট্রেন্ডিং, সেগুলোকে তুলে ধরার জন্য।”

তিনি আরও বলেন, “প্রথম আলোতে আমরা সব একাই করি, তা কিন্তু না। প্রবাদে যেমন বলে ”নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও”। আমাদের আশপাশের সহযোগীরা যদি স্বাচ্ছন্দ্যে থাকে, তবে আমাদেরও শক্তি বাড়ে। আমরা পরস্পর পরস্পরের সহযোগিতাতেই এগিয়ে যাই।”

“যে আমাকে সাহায্য করবে আমরাও তাকে সাহায্য করব, এভাবেই কাজ এগিয়ে চলে। আশা করি এটি খুব ভালোভাবে চলবে এবং দ্রুতই একটি বড় ধরনের সফলতার মুখ দেখবে। অ্যানেক্সের সঙ্গে এই সহযোগিতা আশা করছি নতুন দিনের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান বলেন, “হাল ফ্যাশন একটি সম্ভাবনাময় ৩৬০ ডিগ্রি ওয়েব পোর্টাল, যেখানে ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল, রসনা ও ভ্রমণকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে।

বাংলা ভাষায় ফ্যাশন, সৌন্দর্য, রসনা ও ভ্রমণ সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করি। এটাই আমাদের আত্মবিশ্বাস। দীর্ঘদিনের পরিচর্যা ও নিজস্ব প্রচেষ্টায় আমরা এই জায়গা তৈরি করেছি, বলেন তিনি।

তিনি জানান, বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে হাল ফ্যাশন নিজস্ব অবস্থান তৈরি করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা আমাদের কনটেন্ট পড়েন; বাংলাদেশে পর ভারতীয় বাঙারিরাই আমাদের সবচেয়ে বড় পাঠকগোষ্ঠী। আমরা ফ্যাশন-ফরোয়ার্ড ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”

এনেক্সের পরিচালক শরীফ সাব্বির বলেন, ” হাল ফ্যাশনকে আমরা চার বছর ধরে অনুসরণ করছি। এবং কাজ করেত আগ্রহী হয়েছি। এই চুক্তি বড় পরিসরে কাজের সুযোগ তৈরি করেছে। আমার সেভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাব এবং এটাকে ব্যবসাসফল করে তোলার জন্য যাবতীয় যা করণীয় থাকবে সেটা করব। আমরা একসাথে কাজ করব আমাদের পরিকল্পনা সফল করার জন্য।”

পরে চুক্তিতে স্বাক্ষর করেন এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক শেখ সাইফুর রহমান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান। সৃজনশীল যোগাযোগ, সময়োপযোগী কনটেন্ট এবং বড় পরিসরের আয়োজনকে একসূত্রে এনে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও পাঠক ও দর্শকের সঙ্গে আরও নিবিড় সংযোগ গড়ে তোলাই হবে তাদের যৌথ পথচলার অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!