• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক / ৬৩৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।

শনিবার (০৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী (২৬) পেশায় একজন হোটেল কর্মচারী। গেল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারো মাইল এলাকার হোটেলে কাজ শেষ করে রাতে স্বামীকে সাথে নিয়ে ভ্যানযোগে তিনি বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার মসলেমপুর ফাঁকা মাঠ এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর স্বামীকে মারধর করে বেঁধে রেখে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালালে ৫ জনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন- মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত অকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)। পুলিশের একটি সূত্র জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে তিনজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। মামলা শেষে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ সুপার আরও জানান, ৯৯৯-এর কলের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। এরপর ওই নারী দাবি করেছেন তিনি ধর্ষিত হয়েছেন। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনকে আটক করেছি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!