• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

ওসি আবুল খায়ের ফুলপুর থানায় বদলী

Reporter Name / ২৬২ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ অফিসার মো: আবুল খায়ের কে তারাকান্দা থানা থেকে ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী করা হয়েছে। গত ৮ নভেম্বর-২০২৩ইং তারিখে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলী করা হয়।

মো. আবুল খায়ের ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের এস. আই. হিসেবে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় যোগদান করেন। এরপর তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, নেত্রকোণার কলমাকান্দা, মদন, নেত্রকোণা সদর, ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়ীয়া থানায় চাকুরি করেন। ২০১৬ সালে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদোন্নতি পেয়ে তারাকান্দা থানায় যোগদান করেন। পরে তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে তারাকান্দা ও ফুলপুর থানায় যোগদান করেন।

জানাযায়, তিনি তারাকান্দা থানায় যোগদান করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছেন। থানায় আগত সকল সেবাপ্রার্থীদের সমস্যার কথা ওসি নিজে গুরুত্বসহকারে শুনেছেন এবং আইনগতভাবে তৎনিক ব্যবস্থা নিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে একজন জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে সকলের নিকট পরিচিত লাভ করেছেন।

মো. আবুল খায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি দীর্ঘ ০৩ বছর ১০ মাস যাবত অফিসার ইনচার্জ হিসাবে তারাকান্দা থানায় দায়িত্ব পালনকালে ততা,

দক্ষতা, মেধা, সামর্থ্য নিরপেক্ষতা বজায় রেখে তারাকান্দাবাসী কে সর্ব্বোচ্চ আইনগত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার সীমাবদ্ধতার কারণে . হয়তো অনেক ক্ষেত্রে অনেকের প্রত্যাশা মতো সেবা দিতে পারিনি। তারপরও কর্মপালন কালে যতটুকু সফলতা পেয়েছি তার সমস্ত কৃতিত্ব আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র অফিসারদের, আমার প্রিয় সহকর্মীদের এবং আপনাদের। ব্যর্থতার দায়ভার টুকু একান্তই আমার। আমার দায়িত্ব পালন কালে জনাব শরীফ আহমেদ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সিনিয়র স্যারগণ, সহকর্মী, অন্যান্য সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণের যে নিঃস্বার্থ ও অকৃত্রিম ভালোবাসা, সহযোগিতা আমি পেয়েছি এর জন্য আমি সকলের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ।

যা আমার চাকুরী জীবনের পরম প্রাপ্তি ও আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। তিনি ফুলপুর থানায় যোগদানের ফলে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে নাগরিক সমাজ আশা প্রকাশ করছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!