• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

এনসিপি নেতা মাহিন তালুকদারের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক / ৬৬৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এম এ মান্নান তালুকদার মাহিনের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথাকাটাকাটি ও পরবর্তীতে সংবাদ বয়কটের ঘটনাকে কেন্দ্র করে এ অপপ্রচার শুরু হয়।

জানা যায়, ওই ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশন মাহিন তালুকদারের ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করে প্রকাশ করে। অথচ ভিডিওচিত্রে দেখা যায়, মাহিন তালুকদার বিতর্ক নয়, বরং উপস্থিত কর্মীদের শান্ত করার চেষ্টা করেছিলেন। তবুও তাঁর ছবি বিতর্কিতভাবে উপস্থাপন করায় একটি মহল সামাজিক মাধ্যমে অপপ্রচারে নেমেছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরাও জানিয়েছেন, মাহিন তালুকদারের সঙ্গে তাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মাহিন তালুকদার বলেন, “যারা সত্য না জেনে আমার ছবি নিয়ে অপপ্রচার করছে তারা মূলত ঈর্ষান্বিত হয়েই করছে। তবুও বলব, আসুন আমরা সবাই মিলে এনসিপিকে শক্তিশালী করি। তাহলে শহিদদের আত্মা শান্তি পাবে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা দেশে ফেরায় বৃহস্পতিবার সকালে কয়েকশ নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হয়ে স্লোগান দেয়। এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কয়েকজন কর্মীর বাকবিতণ্ডা হলে তারা সংবাদ বয়কট করে চলে যান। পরবর্তীতে এনসিপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনাটিকে অনাকাঙ্খিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!