• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

এনসিপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: ফারুক

সকালের রিপোর্ট ডেস্ক / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। তারপরেও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

এনসিপি নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে এ কথা জানিয়ে ফারুক বলেন, এতো পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ করেছে কিছু উগ্রবাদী দলেরও।

এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন তা হবে না-এ কথা উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, শুধুমাত্র কয়েকদিন ডিবি প্রধান (সাবেক) হারুনের ঘরে ভাত খেয়েই বিএনপির বিরুদ্ধে নামবেন তা হবে না।

তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথায় যান তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।

এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যা বলেছেন তার জন্য ক্ষমা চান।

এদিকে মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। দলগুলোকে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!