• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

একসঙ্গে তিন ছেলের জন্ম, আগের আছে তিন ছেলে, দুশ্চিন্তায় দিনমজুর দম্পতি

নিজস্ব প্রতিবেদক / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি হয়েও আছেন দুশ্চিন্তায়। দিনমজুর অলি মিয়ার স্ত্রী  হাছেনা বেগম (৩২)  এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণপোষণের দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী  অলি মিয়ার।

গত রোববার (২৯ জুন) রাতে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা।

 

তিন ছেলে সন্তান জন্মের বিষয়টি বুধবার (২ জুলাই) নাসিরনগরের জানাজানি হয়।

 

অলি মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকেল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।

 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!