• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গণহ/ত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত লালবাগে প্লাস্টিকের গোডাউনে আ/গু/ন, আহত ২ ফায়ার ফাইটার শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার প্রোটিয়া পেসারদের তোপে ৯১ রানেই শেষ বাংলাদেশের ইনিংস শ্রমিকদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০: ৩৫

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

উদ্ধারকারী পথচারী আলভি হোসেন এসব তথ্য জানিয়েছেন।

নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি। তবে তার পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!