• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

উত্তরা থেকে ২টি বিষধর গোখরা সাপ উদ্ধার

এলেন বিশ্বাস / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পরপর দুইদিন রাজধানী ঢাকার উত্তরা থেকে দুটো বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত ১০ ও ১১ জুন বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান)’ দল, বনবিভাগের নির্দেশনায় এই সাপ দুটো উদ্ধার করে।

জানা যায়, ১০ই জুন উত্তরার আবদুল্লাহপুর অঞ্চলের এক গরুর খামার এবং ১১ই জুন আজমপুর এলাকার একটি বাড়ির ভেতর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। দুটো সাপই বিষধর মনোক্লেড কোবরা বাংলায় যা গোখরা বা পদ্মগোখরা হিসেবে পরিচিত।

 

সাপদুটো উদ্ধারকার্যে নেতৃত্ব দেন সোয়ান এর প্রেসিডেন্ট, বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ। তিনি জানান, দুটো সাপই একই প্রজাতির, দেশের অন্যতম বিষধর সাপ এরা। তবে আজকের (১১ জুন) উদ্ধারকৃত সাপটি আমার দেখা অন্যতম বড় গোখরা। অনেক বিপজ্জনক এক পরিস্থিতি মোকাবেলা করে সাপটি উদ্ধার করতে হয়েছে।

গরমকালে সাপের আনাগোনা বেড়ে যায় বলে এই সময়ে মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর, বাড়ি পরিস্কার এবং সচেতন হবার ও প্রয়োজনে বনবিভাগ এবং সেইসাথে সোয়ান এর পেইজেও সাপ ও প্রাণী উদ্ধারের জন্য সাধারণ মানুষকে সাহায্য চাওয়ার পরামর্শ দিয়েছেন এই সর্প বিশেষজ্ঞ।

উল্লেখ্য, রেস্কিউ দুটোতে সোয়ান এর পক্ষে আরও ছিলেন বাপ্পী খান, নিল ফাইজুল ইসলাম এবং শিমু খান।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!