• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

উত্তরায় লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের হট্টগোল

এলেন বিশ্বাস / ২৩৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

ঢাকার উত্তরা ১১ নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

শনিবার (৩১ মে) দুপুর ২ টার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এরই মধ্যে সাড়ে ১১টার দিকে সেখানে হট্টগোল বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে সেগুলো গুরুতর নয়।

ওসি হাফিজ জানান, পোশাক বিতরণী অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এখানে আসার পর আর তেমন কিছুই হয়নি।

আহতের ঘটনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কাউকে আহত পাইনি আমরা। দুই গ্রুপের মধ্যেই উত্তেজনা ছিল। দুই গ্রুপ আমাদের উপস্থিতিতে মিটিং করে। ফলে সুষ্ঠুভাবে শেষ হয় সমাবেশ।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হকও অনুষ্ঠানে হাজির ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!