• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

উত্তরায় রাজউক প্রকল্পে নেই স্কুল, হাসপাতাল, এলাকায় অসমাপ্ত কাজ,দুর্ভোগে রাজউক প্রকল্পের বাসিন্দারা

এলেন বিশ্বাস / ১৯৭ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ এখনো অসমাপ্ত। এর মধ্যেই আগামী ৩০ জুন প্রকল্পের অ্যাপার্টমেন্টগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ অবস্থায় অবকাঠামোগত দুর্বলতা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার অভাবে প্রকল্প এলাকায় বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।

শনিবার (২৪শে মে) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ব্লক-এ এর মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম মাসুম বিল্লাহ।

তিনি বলেন, ‘৩০ শতাংশ কাজ অসমাপ্ত রেখে হস্তান্তরের সিদ্ধান্ত অযৌক্তিক। আমরা ন্যূনতম নাগরিক সুবিধা ছাড়াই বাস করছি।’

মতবিনিময় সভায় প্রকল্প পরিচালকের অসহযোগিতার সমালোচনা করেন মাসুম বিল্লাহ। এ সময় তিনি মালিক সমিতির পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অসমাপ্ত ৩০ শতাংশ কাজ দ্রুত শেষ করা, সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, রাজউক স্কুল-কলেজের একটি শাখা চালু, পূর্ব পাশের রাস্তা ও লেক ব্লক-এ অন্তর্ভুক্ত করে নিরাপত্তা নিশ্চিত, সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বাজেট বরাদ্দ, নিরাপত্তার জন্য ডিজিটাল পাস, সিসিটিভি ও পিএবিএক্স এন্ট্রি সিস্টেম, দক্ষিণ পাশের তারকাটা সরিয়ে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ, মার্কেট ফ্লোর, কমিউনিটি সেন্টার, সুইমিং পুল ও হেলথ ক্লাব মালিক সমিতিকে হস্তান্তর এবং কমার্শিয়াল ভবনে পাঠাগার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য দুটি ফ্লোর বরাদ্দ দেওয়া।

মাসুম বিল্লাহ আরও বলেন, ‘আমরা বহু টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছি। এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীন ও অসুবিধার মধ্যে আছি। দাবি বাস্তবায়ন না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!