• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা-আ/গু/ন, পুড়ল ৮ মোটরসাইকেল বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর স/ন্ত্রাসী হামলা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গণহ/ত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত

ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা-আ/গু/ন, পুড়ল ৮ মোটরসাইকেল

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩: ২১

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আটটি মোটরসাইকেল ও পবিত্র কোরআন পুড়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধসহ আহতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। এ ছাড়া আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল।

এসব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করে জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব (বর্তমানে বহিষ্কৃত) মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাঁকন বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৭-৮ জন আহত হন।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তারা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়। এ সময় বাড়িতে থাকা বেশ কয়েকটি পবিত্র কোরআন পুড়ে যায়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!