• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

ঈদের ছুটিতে রাজধানীতে নেমে এসেছে নীরবতা

এলেন বিশ্বাস / ২৩১ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঢাকা ছেড়েছে কয়েক লাখ মানুষ। এতে পুরোপুরি ফাঁকা রাজধানীর ঢাকার প্রধান সড়ক, অলিগলি। নেই যানজট, নেই যানবাহনের বিকট শব্দ, নেই পথচারীদের তাড়াহুড়ো কিংবা কর্মজীবী মানুষের ছুটে চলা। যান্ত্রিক কোলাহলে ঠাসা নগরী এখন যেন শুধুই নীরবতা পালনে ব্যস্ত।

শনিবার সকাল সাতটায় প্রথম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় পশু কোরবানি। চলছে পশু কাটাকাটির কাজ। সকাল থেকে প্রধান সড়কে কোনো পরিবহন না থাকলেও বেলা বাড়লে কিছু সংখ্যক বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও অটোরিকশা, রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে তাতে যাত্রী একেবারে কম। জবাই করা পশুর মাংস স্বজন ও শুভাকাঙ্খীদের পৌঁছে দিতে অনেকে বেরিয়েছেন।

(৭ই জুন) বিকেলে রাজধানীর উত্তরা,আজমপুর,বিমানবন্দর, আব্দুল্লাহপুর, রাজলক্ষি,এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, সড়কে গাড়ির সংখ্যা ছিল না বললেই চলে। চাপ নেই প্রধান প্রধান সড়কে। অলিগলিতেও গাড়ির চলাচল কম। যার ফলে ঝামেলা ছাড়াই লোকজন স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন।

তবে সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম। এমন ফাঁকা ঢাকায় ঈদের প্রশান্তিও নগরবাসীর কাছে অন্যরকম এক অনুভূতি। একইসঙ্গে প্রধান সড়কগুলো আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে বহু মানুষ। এবারের ঈদ যাত্রা ছিল ভোগান্তির। গন্তব্যের পথে দীর্ঘসময় চলে গেছে বাড়ি ফেরা মানুষের।

আব্দুলাপুর থেকে কথা হয় বাসযাত্রী কবির ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাসস্ট্যান্ড এসেই বাস পেয়েছি। বাস একদম ফাঁকা। গাজিপুর যাবো আত্মীয়র বাড়িতে মাংস দিতে।’

ভাড়া প্রসঙ্গে এই যাত্রী বলেন, ভাড়া আগেরটা আছে। তবে ঈদের দিন তাই দশটাকা বকশিস চেয়েছে।

সোহাগ পরিবহনের চালকের সহকারী বলেন, ‘কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় তেমন যাত্রী নেই। সব ফাঁকা। সবাই এখন পশু কোরবানি নিয়ে ব্যস্ত। বিকেলের পর যাত্রীর সংখ্যা বাড়বে।’

নির্বাহী আদেশে দু’দিন ছুটির ফলে ঈদুল আজহায় সবমিলিয়ে টানা এ ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!