• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

আদালত চত্বরে আনিসুল হককে চড়-থাপ্পড়

নিজস্ব প্রতিবেদক / ২০৮ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন আইনজীবীরা।

তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের ওপর চড়-থাপ্পড় দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার আগে আইনজীবীরাসহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি।’

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি ৭ দিনের আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ‘ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৩ নম্বর আসামি করা হয়েছে। আদালতে সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে আনিসুল হককে চার রিমান্ড দেন আদালত। আশা করি, এই রিমান্ডের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদরাসা ছাত্র মো. সোলাইমান নিহত হন।

পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!