• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, ‘বোমা মেরে কণ্ঠরোধ করা যাবে না’ আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের আওতায় সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত অপরাধ দমন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন ব্যাটালিয়নগুলোর বিভিন্ন অভিযানে ১৫২ আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।এছাড়া মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,৯৪৬ বোতল মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন লাখ ২,২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মাদক ও চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।বিজিবি জানায়, এসব অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় অবস্থান এবং পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মতবিনিময় সভাও অনুষ্ঠিত হচ্ছে।সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।বিজিবি মহাপরিচালকের ভিশন ‘বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রত্যেক সদস্য দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার প্রতিরোধেও বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!