• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ সন্ত্রাসবিরোধী আইনে ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২ অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪ ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৯: ২০

ক্রিকেটে ২১০ রানের লক্ষ্য তাড়া করা কঠিন কিছু নয়। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে সেই সহজ সমীকরণই কঠিন করে তুলল ভারতের বোলাররা। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে নিউজিল্যান্ডকে আটকে দিল তারা। পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ২২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হওয়া সফরকারীদের জবাবে নিউজিল্যান্ড থেমেছে ১৮৭ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। দলীয় ৩৪ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। রোহিত করেন ৭, কোহলি ৫ এবং ঋতুরাজের ব্যাট থেকে আসে ১৮ রান। এমন চাপের মুখে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল ৫২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। শ্রেয়াস ২২ রান করে ফিরলেও অক্ষর খেলেন ৪৬ রানের ইনিংস।

পরে ইশান কিশানের ৪৬ এবং নমন ধীরের ২২ রান ভারতকে দুই শ পার করতে সাহায্য করে। শেষ দিকে মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিং দুজনই ১৪ রান করে যোগ করেন।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার পান দুটি।

২১০ রানের লক্ষ্য নিয়ে নেমে শুরুতে ভারতীয় বোলারদের চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ড্যান ফক্সক্রফটের ৩১, নিক কেলি ও স্যান্টনারের ২৪ করে এবং উইল ইয়ংয়ের ২২ রানে লড়াই চালিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি উইকেট নেন। সিরাজ ও অক্ষর পেয়েছেন দুটি করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!