• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

অবৈধ সম্পদ: সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

সকালের রিপোর্ট ডেস্ক / ২১৯ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সসাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ জুলাই ঢাকা-১৮ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। এরপর সেই আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে জয় পান হাবিব হাসান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!