• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত

সকালের রিপোর্ট ডেস্ক / ২০৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এ মন্তব্য করেন তিনি।

সরকারের দায় নিয়েই এনসিপির যাত্রা শুরু উল্লেখ করে হাসনাত বলেন, ‘মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি।’

মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এনসিপির এ নেতা। এ সময় ৫ আগস্ট কক্সবাজারে ঘুরতে যাওয়া নিয়ে বিতর্ক ও পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো, আমরা বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে, আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে গেছে। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে।’

গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয় দাবি করে হাসনাত আরও বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যায়ালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করবো।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!