• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হ/ত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: আব্দুল মালেক নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন এসবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত বেড়ায় বিএনপি ও আ.লীগের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের ঢাকায় আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব নড়াইলে দুই শতাধিক হিন্দুর বাড়িতে হামলার খবর ভিত্তিহীন বলল পুলিশ পুনরায় ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না: যুব জমিয়ত ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব বৈষম্যবিরোধী আন্দোলনে গু/লিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

হ/ত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: আব্দুল মালেক

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ২১

সমাজে অরাজকতা, নাশকতা ও অন্যায়ভাবে মানুষ হত্যাকে গুরুতর অপরাধ উল্লেখ করে এসব অপরাধের ধরন অনুযায়ী যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকিহ মুফতী মুহাম্মদ আব্দুল মালেক। শুক্রবার জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

জুমার খুতবায় খতিব বলেন, দেশকে জালিমের হাতে ছেড়ে দেওয়া এবং মজলুমকে জালিমের জুলুমের মুখে অসহায় অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই জায়েজ নয়—এটি সরকারের জন্য যেমন হারাম ও অপরাধ, তেমনি সমাজের দায়িত্বশীল ও কোনো মুসলমানের জন্যও জায়েজ নয়।

সরকারকে আল্লাহর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মুফতী আব্দুল মালেক বলেন, সরকারের মূল কাজ হলো আল্লাহর সৃষ্টির মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি কোনো মাখলুকের ওপর জুলুম হয়, তবে সরকারকে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে এবং জালিমকে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, জমিনে বিশৃঙ্খলা (ফাসাদ) সৃষ্টি করার যে শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হক্কানি আলেমরা তা শুনিয়ে দেবেন; আর তা প্রয়োগ ও বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের। জালিম যেই হোক, তার জুলুম যেমন—সে হিসেবে তার যে শাস্তি হয়, তা প্রয়োগ করা সরকারের দায়িত্ব।

জালিমের পরিচয় ভুলে তার বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খতিব বলেন, জালিম যে দল, বংশ কিংবা পরিবারেরই হোক না কেন, জুলুম থেকে ফিরে না আসা পর্যন্ত তার পক্ষে অবস্থান নেওয়া যাবে না। বরং জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তার প্রতি প্রকৃত সাহায্য। জালিমকে আশ্রয় দেওয়া বা তার পক্ষে কোনো ভূমিকা পালন করা জুলুমের মতোই গুনাহ বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া কোনো মুসলিম তো বটেই, এমনকি কোনো অমুসলিমকেও অকারণে ভয় দেখানো বা আতঙ্কিত করা ইসলামের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ বলে সতর্ক করেন বায়তুল মোকাররমের খতিব।

খুতবায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ফকিহ আব্দুল মালেক বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যম কিংবা সাংবাদিকের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে জালিমের পক্ষে একটি কলাম বা একটি লাইনও লেখা জায়েজ নয়। বরং জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে কথা বলা সাংবাদিকদের নৈতিক ও ইমানি দায়িত্ব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!